২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে মাছধরা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের জামালগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উজান দৌলতপুর ও ভাটি দৌলতপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এলাকাবাসীর বরাত দিয়ে জামালগঞ্জ থানার ওসি মিজানুল হক জানান, উজান দৌলতপুর ও ভাটি দৌলতপুর গ্রামের পাশের মরানদীর ডোবায় মাছ ধরা নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জোনান ওসি।