প্রদর্শনীতে যোগ দিতে মালয়শিয়ার পথে যুদ্ধ জাহাজ
প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ধলেশ্বরী মালয়শিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়েছে।
আগামী ২৬ থেকে ৩০ মার্চ মালয়শিয়ায় ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন অনুষ্ঠিত হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের নৌবাহিনীর জাহাজ এই প্রদর্শনীতে অংশ নেবে।
ধলেশ্বরী যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন এম মুসার নেতৃত্বে ওই জাহাজে ৩৩জন কর্মকর্তা ও ১শ’ ৭ জন নাবিক রয়েছে।
ধলেশ্বরী দীর্ঘ সমুদ্র যাত্রায় পথিমধ্যে থাইল্যান্ডের ফুকেত ও মিয়ানমারের ইয়াংগুন বন্দরে শুভেচ্ছা সফর করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রদর্শনী শেষে বাংলাদেশে জাহাজটি ৯ এপ্রিল ফিরে আসার কথা।
