২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত মন্দির-বাড়িঘর পরিদর্শনে রব

নোয়াখালীর রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় সমাজতন্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখলী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে তিনি বলেন, সরকার সত্যিকার অর্থে হিন্দুদের ওপর হামলার বিচার করতে চাইলে প্রশাসনকে তাদের ব্যর্থতার জন্য আদালতে দাঁড় করানো উচিত

ঘণ্টার পর ঘণ্টা এ তাণ্ডব চালানো হলেও তখন স্থানীয় প্রশাসন কোথায় ছিল তার জবাব দিতে হবে তাদের।

সাবেক এই মন্ত্রী সবাইকে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সকলকে একযোগে হামলাকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান।

গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ড দেয়ার পর রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়।