বরিশালে তরুণীর গলিত লাশ উদ্ধার
বরিশাল সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার কুন্দিয়ালপাড়া গ্রামের একটি খালে লাশটি পাওয়া যায়।
বন্দর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, কুন্দিয়ালাপড়া গ্রামের যুগির সরদারের বাড়ির সামনের খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
