২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর ব্যাটের আঘাতে নিহত কিশোর

ক্রিকেট খেলার সময় বন্ধুর ব্যাটের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 10:27 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার বিকালে এ ঘটনায় আহত হয় সদরের করইতলা গ্রামের হাফেজ আব্দুল ওয়াদুদের ছেলে নাজিমউদ্দিন হৃদয় (১২)।

শনিবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়। সে মান্দারী ক্রিয়েটিভ মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

দত্তপাড়া তদন্ত কেন্দ্রের  উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরনবী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উপজেলার বটতলীতে ক্রিকেট খেলার সময় বন্ধু আরমান হোসেন ব্যাট দিয়ে হৃদয়ের মাথায় আঘাত করলে গুরুতর যখম হয়।

ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো।