২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মাননা জানানো হচ্ছে আরো বিদেশি বন্ধুকে

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, রাজনীতিবিদসহ বিশিষ্ট নাগরিক এবং সংগঠনকে ষষ্ঠ পর্যায়ের সম্মাননা দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদেশি অতিথিদের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মননা’ তুলে দেবেন।

বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিররণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়।

ষষ্ঠ পর্যায়ে ২০৩ জন বিদেশি বন্ধুকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে ৬৮ জন ইতোমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

আগামী ২৩ মার্চ থেকে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশ আসতে শুরু করবেন বলে সভায় জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, ২৫ মার্চ আমন্ত্রিত অতিথিরা নৌ-বিহারে অংশ নেবেন। এছাড়া তারা শিখা চিরন্তন, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু স্মৃতি জদুঘর ও রায়ের বাজার বধ্যভূমি পরিদর্শন করবেন।

এসব বিদেশি অতিথিরা ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে ২৭ মার্চ বাংলাদেশ ছাড়বেন বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।