আটক বাংলাদেশিদের ফেরত দেয়নি নাসাকা
আটক চার বাংলাদেশিকে ফেরত দেয়নি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফার পতাকা বৈঠক হলেও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির কাছে তাদের ফেরত দেয়া হয়নি বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া।
বুধবার সন্ধ্যায় মিয়ানমারের সীমানা অতিক্রমের অভিযোগে বাংলাদেশ পুলিশের তিন কনস্টেবলসহ চার জনকে আটক করে নাসাকা।
এদের মধ্যে পুলিশের ৩ সদস্যের নাম ইমরান, এরফান ও মুজিব এবং তাদের সাথে স্থানীয় ব্যক্তির নাম সাইফুল।
কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভ্রমণে গিয়ে ভুলে মিয়ানমারে অনুপ্রবেশ করেছিল ওই ৪ জন বাংলাদেশি।
এ ঘটনার পর নাসাকা বাহিনীকে পতাকা বৈঠকের আমন্ত্রন জানায় বিজিবি। তবে দুই দফা বৈঠক হলেও তাদেরকে ফেরত দেয়া হয়নি।
বিজিবি’র কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. খালেকুজ্জামান বলেন, এ চার জনকে ফেরত আনার চেষ্টা চলছে।
