২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে জাগপার ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)  ডাকা হরতালে বাস ভাঙচুর ও রাস্তার আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বুধবার রাতে পঞ্চগড় সদর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল ইসলাম জানান, এজাহারে জেলা জাগপার যুগ্ম আহবায়ক শামসুজ্জামান নয়ন, গুলশান আলম প্রধান, শাহরিয়ার বিপ্লব, হামিদার রহমান কাচ্চু ও কামরুজ্জামান কুয়েতসহ ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো ২০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এদের মধ্যে মঙ্গলবার হরতালের সময় আটক শামসুজ্জামান নয়নসহ পাঁচ নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে মঙ্গল ও বুধবার তার জেলা পঞ্চগড়ে সকাল সন্ধ্যা হরতাল করে জাগপা। নেতাকর্মীরা হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং, ঝটিকা মিছিল ও তেঁতুলিয়া রোডে কেয়া বাসস্ট্যান্ড এলাকায় বাস ভাংচুর করে।

এসআই বাবুল বলেন, মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।