নোয়াখালীতে হরতাল বৃহস্পতিবার
বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এবং বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যায় একটি বিক্ষোভ সমাবেশ করেছে ১৮ দলীয় জোট।
বিকালে মাইজদী পৌর বাজারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর ভবনের সামনে সমাবেশ করেন তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারুনুর রশিদ আজাদ, গিয়াস উদ্দিন সেলিম, সাইদ হোসেন, অ্যাডভোকেট আবদুর রহমান, মাহবুব আলমগীর আলো, লিয়াকত আলী খান, ভিপি জসিম উদ্দিন, নুরুল আমিন খান, সাবের আহমদসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা মো. শাহজাহান ও জয়নুল আবদিন ফারুককে মুক্তি না দিয়ে হরতালের পর আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেন।
