২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে হামলাকারীদের গ্রেপ্তার দাবি

সিলেটে শহীদ মিনারে ভাংচুর, অগ্নিসংযোগ এবং জাতীয় পতাকা অবমাননারীদের গ্রেপ্তারের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার বিকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ক্ষ্যাপা তারুণ্য’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।

অবস্থান চলাকালে বক্তারা বলেন, ২০ দিন অতিবাহিত হলেও জাতীয় পতাকা ও শহীদ মিনার অবমাননাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের আহ্বায়ক আব্দুল করিম কিম, সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মঈনুদ্দিন আহমদ জালাল প্রমুখ।

গত ২২ ফেব্রুয়ারি জামায়াত-শিবির সমর্থকরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাংচুর, অগ্নিসংযোগ এবং জাতীয় পতাকা পদদলিত করে।