২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে গণজাগরণ মঞ্চের মিছিল-সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিছিল-সমাবেশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তবে এতে শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের কেউ উপস্থিত ছিলেন না।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চবি গণজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুরুতে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে।

পরে এক সমাবেশে বক্তব্য রাখেন চবি’র সাবেক ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আজগর চৌধুরী, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রমুখ।

এছাড়া চবি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারশেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে চট্টগ্রাম প্রেসক্লাব সংলগ্ন গণজাগরণ মঞ্চে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ-সমাবেশ করার ঘোষণাও দেয়া হয়।

শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ১৩ মার্চ চট্টগ্রামে সমাবেশের ঘোষণা দেয়ার পর চট্টগ্রামে হরতাল ডাকে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন। পাশাপাশি একই স্থানে সমাবেশ করার ঘোষণাও দেয় তারা, যেখানে ইমারন এইচ সরকারসহ শাহবাগের নেতৃবৃন্দের বক্তব্য দেয়ার কথা ছিল। এরই পরিপ্রেক্ষিতে বন্দর নগরীতে ১৪৪ ধারা জারি করে পুলিশ।

উদ্ভূত পরিস্থিতিতে গণজাগরণ মঞ্চ তাদের চট্টগ্রামের কর্মসূচি স্থগিত ঘোষণা করে এবং হেফাজতে ইসলামও তাদের হরতাল প্রত্যাহার করে নেয়। তবে পুরো নগরীতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।