পাথর তুলতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু
সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান জানান, নদী তীরে গর্ত করে পাথর তোলার সময় চারপাশের মাটি ধসে পড়লে শ্রমিকরা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহত শ্রমিকরা হলেন- রবেন দাস (৩৫), নিখিল চন্দ্র দে (৪০), বুলু দাস (৪০)। এরা সকলেই সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
