২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বোমা বিস্ফোরণ, আহত ৪

পাবনা শহরে মঙ্গলবার হরতাল চলাকালে হাতবোমা বিস্ফোরণে ব্যাংক কর্মকর্তাসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পাবনা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শহরের রবিউল মার্কেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন পিকেটার রবিউল মাকের্ট অ্যান্ড এপার্টমেন্টের তিন নম্বর গেটে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে চার জন আহত হয়। আশপাশের লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

আহতদের মধ্যে পাবনা সোনালী ব্যাংক প্রধান শাখার প্রিন্সিপ্যাল অফিসার লিয়াকত আলী মোল্লা (৫০) এবং রিকশাচালক ওবায়দুলকে (৩৩) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এদিকে সকাল ১১টার দিকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।