২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার  

কুষ্টিয়া শহরে মঙ্গলবার এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মৃত তানিয়া রহমান মৌ (১৬) শহরের চর থানাপাড়া এলাকার ব্যবসায়ী মজিবর রহমানের মেয়ে।

চিকিসাক ও পুলিশের ধারণা, সোমবার রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান বলেন, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছ।

নিহতের পরিবার হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ করলে মামলা হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্তকারী ডা. মমতাজ আরা ও ডা. তাপস কুমার বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল ও অন্যান্য বাহ্যিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

মেয়েটিকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তবে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না তা ভিসেরা রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তানিয়ার মা জিনিয়া খাতুন বলেন, প্রতিবেশী প্রয়াত রাব্বানীর ছেলে ট্রাকের সহকারী আইনুল (২৬) ও সহযোগী ট্রাক চালক আব্বাসের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ল্যাঙরা আলমগীর (২৬) ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।

মেয়েটির বাবা মজিবর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে আইনুল ও আলমগীর তার পরিবারের লোকজনকে হত্যা করা ও বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসছিল।