২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ সদরের মঙ্গলবার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 09:23 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

শরীফপুর ও সুলতানশী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস সেল ও রাবার বুলেট ছুঁড়েছে।

আহতদের মধ্যে অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক বলেন, স্থানীয় কটিয়াদী বাজারে সুলতানশী গ্রামের মনোয়ার আলীর সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে চালক শরীফপুর গ্রামের জিতু মিয়ার কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে দু’গ্রামের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, বলেন তিনি।