পুলিশবাহী গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত
গাজীপুরে হরতালে দায়িত্বরত পুলিশ সদস্যদের বহনকারী একটি হিউম্যান হলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হননি।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান হামিদ জানান, তাদের বহনকারী লেগুনায় চালকের পিছনের আসনের নিচে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়।
পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে গাড়ির একটি আসন পুড়ে গেছে।
