নোয়াখালীতে সড়ক অবরোধ, আটক ১০
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের শুরুতে নোয়াখাখালীতে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, হরতালে বিশৃঙ্খলা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সকালে জেলা শহরের সোনাপুর-মাইজদী, মাইজদী-চৌমুহনী এবং বেগমগঞ্জ ও সেনবাগে চৌমমুহনী-ফেণী সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় যান চলাচল বন্ধ রয়েছে।
সেনবাগের ছমির মুন্সির হাটে সংবাদপত্রবাহী গাড়ি আটকে সংবাপত্রে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে সকালে মাইজদীতে হরতালের সমর্থনে মিছিল হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে ছাত্রদলের কর্মীরা হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে।
