২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লোগানে মুখর শাহবাগ

যুদ্ধাপরাধীদের সরোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে ৩৫তম দিনের মতো চলছে স্বতস্ফূর্ত সমাবেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 03:58 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

সোমবার গণজাগরণ মঞ্চের কোন কমর্সূচি না থাকায় অন্যান্য দিনের মতো এদিনও বিকাল থেকে শুরু হয় প্রতিবাদী স্লোগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ার সঙ্গে বাড়ছে লোকসমাগমও। অনেককেই অফিস থেকে ফেরার পথে আন্দোলনে যোগ দিতে দেখা যায়।

বিকাল থেকে সবকিছু ঠিকথাক থাকলেও সন্ধ্যার দিকে বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের ঘোষণা আসার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে উঠে।

বিএনপির ডাকা এই হরতালের পরিপ্রেক্ষিতে গণজাগরণ মঞ্চ থেকে কোন কর্মসূচি থাকছে কিনা জানতে চাইলে আন্দোলনের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে আমরা নেতাদের সঙ্গে বৈঠকে বসেছি। বৈঠক শেষেই বিস্তারিত জানানো হবে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণজাগরণ মঞ্চ থেকে কোন কর্মসূচির ঘোষণা দেওয়া না হলেও সেখানে হরতাল বিরোধী স্লোগান দেওয়া হয়।

এছাড়া গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলে অব্যাহত রয়েছে গণসাক্ষর অভিযান।