২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম পুলিশের মারে ইউপি সদস্য নিহত

নোয়াখালী সদরে এক গ্রাম পুলিশের সঙ্গে মারামারিতে আহত এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 10:18 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

পুলিশ জানায়, সোমবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পূর্ব চর মটুয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শমসের আলী টুটুল (৩৩)।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাদল বলেন, টুটুলকে মারধরে আহত করার অভিযোগে গ্রাম পুলিশ ইব্রাহিমকে (৩৯) আটক করেছে পুলিশ।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

পূর্ব চর মটুয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার (৫ মার্চ) টুটুল মেম্বার ও ইব্রাহিম চৌকিদার মারামারি করে। এতে দুজনই আহত অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

তবে তাদের মারামারির কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।