২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১৫ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীরা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

 সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত কয়েকদিনে জেলায় সহিংসতা ও তাণ্ডব সৃষ্টির ঘটনায় শনিবার রাতে পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।

রোববার আদালতে হাজির করলে তাদের জেলা কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর থানায় ছয় জন, কলারোয়া থানায় পাঁচ জন, পাটকেলঘাটা থানায় তিন জন এবং দেবহাটা থানায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এরা আগে শুক্রবার রাতে পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযানে জেলায় ৩২ জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়েছিল।