মিজোরামের অস্ত্রের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই: জেএসএস
মিজোরামে আটক অস্ত্রের চালানের সঙ্গে জনসংহতি সমিতির কয়েকজন সদস্যের সম্পৃক্ততার যে খবর ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নাকচ করেছে দলটি।
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন দলটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে রোববার এই প্রতিবাদ পাঠানো হয়।
বাংলাদেশ লাগোয়া ভারতের মিজোরাম রাজ্যে শনিবার অস্ত্রের একটি চালান আটক হয়। এ সময় গ্রেপ্তার সন্দেহভাজন গ্রেপ্তার তিন ব্যক্তি শান্তি বাহিনীর সাবেক সদস্য বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।
১৯৯৭ সালে জনসংহতি সমিতির সঙ্গে সরকারের শান্তিচুক্তির পর সন্তু লারমা নেতৃত্বাধীন সশস্ত্র দল শান্তিবাহিনী বিলুপ্ত হয়।
জেএসএসের বিবৃতিতে বলা হয়, “এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জড়িত নয়। জনসংহতি সমিতিকে জড়িত করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
