ঢাকা বোর্ডে নতুন চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (প্রশিক্ষণ) তাসলিমা বেগমকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
গত ৬ জানুয়ারি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা থাতুনকে মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্ব দেয়া হয়।
এর পর ঢাকা বোর্ডের সচিব আবদুস সালাম হওলাদার চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালন করছিলেন।
