২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় আগুনে পুড়েছে বসতবাড়ি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় আগুনে পুড়ে গেছে চারটি বসতবাড়ি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 05:59 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেগমপুর গ্রামের চিলমারী পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান বেগমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলমাস উদ্দীন।

গ্রামবাসীরাই আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার খবর পেয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে না গিয়ে ফিরে আসে।