ভোলায় বাস খাদে, নিহত ২
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৬টার দিকে ওতরদ্দি বাংলাবাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই শ্রমিক জাহাঙ্গীর ও আক্তার মারা যায়।
ইয়া লতিফ নামের ওই বাসটি চরফ্যাশন থেকে ভোলা যাচ্ছিলো।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ভোলার সদর হাসপাতালে ভর্তি করে।
