কূপ খননে গিয়ে মিলল গুলি
রাজধানীর গুলশানের একটি বাড়ির পাশে কূপ খননের সময় ভারী অস্ত্রের অনেকগুলো গুলি পাওয়া গেছে।
শনিবার দুপুরে কড়াইলের টিঅ্যান্ডটি কলোনিতে চতুর্থ শ্রেণীর কর্মচারী ফজলুল হকের বাড়ির পাশে এই গুলি পাওয়া যায় বলে জানিয়েছেন বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফজলুল হকের বাড়ির পাশে কূপের জন্য মাটি খননের সময় নিচ থেকে ৮৫০ রাউন্ড গুলি বের হয়। এগুলো মেশিনগানের মতো ভারী অস্ত্রের গুলি।
গুলিগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার বলে ওসির ধারণা।
