২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক চাপায় নিহত ২

সিলেট নগরীতে শুক্রবার ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন সিলেটের গোয়াইঘাটের আহাদ আহমদ ও আনোয়ার আনোয়ার হোসেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আইয়ুব বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের সামনে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী মারা যান। অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।