সিলেটে তিন শিবির নেতা গ্রেপ্তার
সিলেট নগরীতে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার নগরীর তেররতন এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন জেলা (পশ্চিম) ছাত্রশিবিরের সভাপতি দুলাল আহমদ, দপ্তর সম্পাদক সাফাত আহমদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মালেক।
শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী বলেন, গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে পুলিশসহ বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভাংচুরের অভিযোগে নগরীর কয়েকটি থানায় দায়ের করা মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি লিয়াকত আলী আরো বলেন, শনিবার রাতে জামায়াত-শিবিরের হামলায় নিহত ছাত্রলীগের সবেক সদস্য ও সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী জগৎজ্যোতি তালুকদার হত্যাকাণ্ডে এরা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
