২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবকের লাশ উদ্ধার

পাবনা মানসিক হাসপাতালের কাছে একটি জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার বিকালে ওই যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে পাবনা মেডিকেল কলেজের পেছনে মানসিক হাসপাতাল সংলগ্ন একটি ছোট জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।  

তবে ৫/৭ দিন আগে লাশটি ওই স্থালে ফেলে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, ময়নাতদন্তের জন্যে লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।