২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গ্রেপ্তাররা ২ দিনের হেফাজতে

শেরপুরে গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে দুই দিনের হেফাজতে নেয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

বুহস্পতিবার পুলিশ গ্রেপ্তারদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

শেরপুর পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় শেরপুর শহরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেলের ভাই মাহবুবুল হক রূপমসহ (৪২) বিএনপি-জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া শ্রীবরদী উপজেলা সদরে বুধবার রাতে বিক্ষোভ মিছিল থেকে তা-ব চালালে আরো নয় জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান আনিসুর।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটি মামলা করা হয়েছে।