বেক্সিমকোর কারখানায় শ্রমিক অসন্তোষ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাত পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।
পূর্ব নির্ধারিত বৃহস্পতিবারে ফেব্রুয়ারি মাসের বেতন না দিয়ে চলতি মাসের ২০ তারিখে বেতন দেয়ার ঘোষণা দিলে দুপুরে বিক্ষোভ শুরু হয়।
এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয় বলে দাবি করেছে কারখানাগুলোর শ্রমিকরা।
এদের মধ্যে কয়েকজনকে ঢাকা, সাভার ও জিরানী এলাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানা সংলগ্ন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বকেয়া বেতনের বিষয়ে কথা বলতে চাইলে মালিক পক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি।
