এসএসসির ব্যবহারিক পরীক্ষা পিছিয়েছে
হরতালের কারণে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ব্যবহারিক পরীক্ষাও পিছিয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ থেকে ১৪ মার্চের এসএসসির ব্যবহারিক পরীক্ষা হবে। ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের হরতালে লিখিত পরীক্ষা পেছানোয় ব্যবহারিক পরীক্ষা পেছানো হয়।
হরতালের কারণে গত ২৮ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে আগামী ৮ মার্চ নেয়া হয়। এছাড়া ৩ মার্চের পরীক্ষাগুলো হবে ৯ মার্চ।
