২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইঞ্জিনে আগুন: শফিককে রিমান্ডে নেয়ার আবেদন

চট্টগ্রাম রেল স্টেশনে রেল ইঞ্জিনে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেয়ার আবেদন করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 12:11 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

আদালতের নিবন্ধন শাখার কর্মকর্তা মো. মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কর্মকর্তা নাজমুল শাকিব সজিব আদালতে এ আবেদন করেন।

আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বলেও জানান তিনি।

দেশের বিভিন্ন স্থানে জামায়াতি তা-বের মধ্যে সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের পুরনো রেল স্টেশনে একটি ইঞ্জিনে আগুন দেয়ার চেষ্টা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে শফিকুল ইসলাম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।