২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ বুধবারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বুধবার বিবিএ দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 11:57 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

আগামী ৩০ মার্চ সকাল ১০টায় এ পরীক্ষা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের (বিষয় কোড: ২১০১, প্রিন্সিপলস অব ফিন্যান্স) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এছাড়া এ পরীক্ষার অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।