বিএনপি অফিসের কাছে হাতবোমা বিস্ফোরণ
হরতাল চলাকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কাছাকাছি তিনটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।
এ ঘটনার জন্য সরকারকে দায়ী করে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান বিএনপি নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি কার্যালয় থেকে ৫০ ফুট দূরে পল্টন মসজিদ গলির কাছে চলন্ত মোটর সাইকেল থেকে একটি ককটেল ফাটায় কয়েকজন যুবক। এ সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
এরপর ১২টার পর ৫ মিনিটের ব্যবধানে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয় আন্দন ভবন ও নয়া পল্টন মসজিদের কাছে।
এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।
প্রথম হাতবোমাটি বিস্ফোরণের পরপরই র্যর্যাবের একটি দল নয়া পল্টন মসজিদ ও জোনাকি সিনেমা হলের দিকে টহল দেয়। মোটর সাইকেলআরোহী যুবকেরা ককটেল ছুড়েই দ্রুত পালিয়ে যায়।
বিএনপি নেতারা বলছেন, ককটেল বিস্ফোরণের আগে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীরা কয়েকটি মোটর সাইকেলে করে শ্লোগান দিয়ে নয়া পল্টন সড়ক প্রদক্ষীণ করে।
এ সময় বিএনপি কার্যালয় থেকে নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে হৈ চৈ শুরু করলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।
বিএনপির মহিলা সাংসদ রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, শাম্মী আখতার ও রাশেদা বেগম হীরা পুলিশের ঘেরাওয়ের মধ্যে দাঁড়িয়ে স্লোগান দেন- “এক দেশে দুই আইন, মানি না মানি না।’
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, “পুলিশ আমাদের মিছিল করতে দেয় না। অথচ আমাদের কার্যালয়ের সামনে দিয়ে মোটর সাইকেলে করে শ্লোগান দিয়ে মিছিল করে গেল। এক দেশে দুই রকম আইন চলছে।”
ককটেল বিস্ফোরণের সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাবেক ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান বাবুলসহ নেতাকর্মীরা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শ্লোগান দেন- বোমা মেরে আন্দোলন বন্ধ/করা যাবে না।
বিস্ফোরণের কিছুক্ষণ আগে রিজভী সাংবাদিকদের বলেন, “সারাদেশে সর্বাত্মক হরতাল চলছে। আমাদের শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি বানচাল করতে সরকার নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে সন্ত্রাস চালাচ্ছে সরকারি দল।”
“যশোর থেকে আমাদের বর্ষিয়ান নেতা তরিকুল ইসলাম কিছুক্ষণ আগে টেলিফোনে জানিয়েছেন, মনিরামপুরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের ছত্রছায়ায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।”
রিজভী দাবি করেন, জনগণ সর্বাত্মক হরতাল করছে।
মিরপুরেও হাতবোমা বিস্ফোরণ
হরতাল চলাকালে রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় রোকয়ো সরণীতে কয়কেটি হাতবোমা ফাটানো হয়।
কাফরুল থানার ওসি কাজী ওয়াজদে আলী বিডিনিউজ টোয়ন্টেফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলশি একটি পোশাক কারখানায় তল্লাসি চালালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
