জামায়াতের হরতালে বগুড়ায় গুলিবিদ্ধ ১ জনের মৃত্যু
জামায়াতে ইসলামীর হরতালে রোববার বগুড়ায় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয় বলে সেলিমের বাবা দুদু মিয়া জানান।
তিনি বলেন, গত ৩ মার্চ জামায়াতের হরতাল চলাকালে শহরের ষ্টেশন রোড়ে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সেলিম। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় জানিয়ে দুদু মিয়া বলেন, তাকে বারণ করার পরেও এলাকার অনেকের সঙ্গে জামায়াতের হরতালের সমর্থনে সে মিছিলে গিয়েছিল।
