সিলেটে জগৎজ্যোতি হত্যার প্রতিবাদ
সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মী জগতজ্যোতি হত্যাকাণ্ডের প্রতিবাদে পতাকা মিছিল হয়েছে।
মিছিলে গণজাগরণ মঞ্চের কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
এসময় জগৎজ্যোতিকে সিলেটে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে ঘোষণা করেন তারা।
জাগরণ মঞ্চের মিছিলের আগে জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে কালো ব্যাজ নিয়ে একটি মিছিল বের হয়।
শনিবার রাতে নগরীর আখালিয়ায় জামায়াত-শিবিরের হামলায় নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা এবং জাগরণ মঞ্চের কর্মী জগৎজ্যোতি তালুকদার।
এ হামলায় গুরুতর আহত জুয়েল আহমদ নামের আরেক ছাত্রলীগ নেতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
