২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সহিংসতা: মামলায় আসামি ১১ হাজার

জয়পুরহাটে পুলিশের ওপর হামলা, ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে দু’টি মামলা করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 06:49 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুইটি মামলায় ১৩৬ জনের নাম ‍উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো এগার হাজারজনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, পাঁচবিবি থানায় এসআই জাহেদুল ইসলাম ও সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদি হয়ে রোববার রাতে মামলা দুইটি করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার জপুরহাট সদরের পল্লী বিদ্যুৎ এলাকায় ও পাঁচবিবি থানায় সংঘর্ষে ৬ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়।

সংঘর্ষের পর পাঁচবিবি উপজেলা সদর ও জয়পুরহাট পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়, যা এখনো অব্যাহত আছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।

পুরনো খবর:

জয়পুরহাটে গুলিতে নিহত ৬