২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ছাত্র ইউনিয়ন নেতাকে হুমকি

বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোয় মাগুরার মহম্মদপুরে ছাত্র ইউনিয়নের এক নেতাকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।  

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

শনিবার রাতে হুমকি দেয়া হয় সুদেব চক্রবর্তীকে। তাদের বাড়ির দেয়ালে লাগানো একটি কাগজে জামায়াত-শিবির ও বিএনপি’র নেতাকর্মীর পরিচয় দিয়ে এ হুমকি দেয়া হয়।

রবিবার বিকালে সুদেব চক্রবর্তী এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে পুলিশ জানিয়ছে।

মহম্মদপুর থানার এসআই অনিমা দাস বলেন, বিষয়টি তারা জেনেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সুদেব মহম্মদপুরের গণজাগরণ মঞ্চের কর্মী। সারাদেশের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।