২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মবাড়িয়া-শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ব্রাহ্মবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারী এবং শেরপুরে বিজিবির জিপের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 10:11 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

পুলিশ জানায়, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে এবং শেরপুর সদর উপজেলার শেরপুর- জামালপুর সড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আবদুর রব জানান,সকাল সাড়ে ১১টার দিকে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চৌমুহনী বাজারে ঢুকে পড়ে। এ সময় দোকানের পাশে দাঁড়িয়ে থাকা এরশাদ মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত ফায়েজুর রহমানকে (৫০) সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজনের বাড়িই সুলতানপুরে। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

দুর্ঘটানার পর বিক্ষুব্ধ এলকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

এদিকে শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, সকাল ১১টার দিকে বিজিবির একটি জিপ শেরপুর থেকে জামালপুর যাওয়ার পথে কুসুম হাটি বাজারের কাছে সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটর সাইকেল আরোহী জসিম উদ্দিন (৩০) ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই আরোহী জুবায়দুল (২৫) ও ফরহাদকে (২৬) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত সবার বাড়ি জামালপুরে। তারা শেরপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।