২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সদরসহ সব উপজেলায় ১৪৪ ধারা জারি 

কুষ্টিয়ার ছয় উপজলার সবকটিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ঘোষণা দেয়া হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে এ আদেশের কথা এলাকায় জানিয়ে দেয়া হয়েছে।

১৪৪ ধারার আওয়ায় থাকা উপজেলাগুলো হল সদর, দৌলতপুর, ভেড়ামারা, মীরপুর, কুমারখালী ও খোকসা।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ডাদেশের পর সারাদেশে সহিংসতা চালায় দলটি। এর জেরে জেলায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।