চট্টগ্রামে জাগরণ মঞ্চের আনন্দ মিছিল
মানবতাবিরোধী অরপাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসি ঘোষণার পরপর চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের কর্মীরা আনন্দ মিছিল বের করে।
বৃহস্পতিবার দুপুর পোনে ২টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর গণজাগরণ মঞ্চ থেকে মিছিলটি বের হয়।
এতে সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র সংগঠনসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ অংশ নেয়।
এর আগে সকাল থেকেই জামায়াতের ডাকা হরতাল প্রতিরোধে গণজাগরণ মঞ্চে জামায়াতকর্মীরা। এ সময় নগরীর বিভিন্ন সড়কে হরতালবিরোধী মিছিলও করে তারা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল করেছে।
