২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সচিবালয়ের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভেতরে চলছে স্বাভাবিক কাজকর্ম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 07:16 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার সকাল থেকেই সচিবালয়ের চারদিকের প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়।

সেই সঙ্গে সচিবালয় সংলগ্ন রাস্তায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ এবং সাধারণের চলাফেরায় কঠোর নজরদারি রাখা হয়েছে।

সচিবালয়ের প্রবেশ মুখে জিরো পয়েন্টের দিকের রাস্তা, প্রেসক্লাবের পাশে সচিবালয়ে প্রবেশপথ এবং শিক্ষা ভবনের সামনে সচিবালয়ের প্রবেশপথ নিরাপত্তা বেষ্টনী দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। প্রবেশপথগুলোর সামনে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নিরাপত্তাকর্মী।

সচিবালয়ের চারদিকে প্রাচীর সংলগ্ন এলাকায়ও নিরাপত্তা কর্মীদের টহল দিতে দেখা গেছে।  

অবশ্য অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে এদিন দর্শনার্থীদের উপস্থিতি কম।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপস্থিতির হার খানিকটা কম হলেও বরাবরের মতো স্বাভাবিকভাবেই কাজকর্ম চলছে।

আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ অণ্যান্য মন্ত্রণালয় ঘুরেও স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।

গত ২৯ এপ্রিল ১৮ দলীয় জোটের হরতালে কড়া পুলিশ পাহারার মধ্যেই সচিবালয়ে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। এর পর থেকেই বিরোধীদল বা জামায়াতের হরতাল বা অন্যান্য কর্মসূচিগুলোতে সচিবালয় একালায় কড়া নিরাপত্তা নেয়া হচ্ছে।