২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় জামায়াত নেতা আটক

নাশকতার আশঙ্কায় নেত্রকোনা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাসুম মোস্তফাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 06:08 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে পূর্বধলার নারান্দিয়া এলাকায় নিজের বাড়ির সামনে থেকে মাসুমকে আটক করা হয় বলে জানান পূর্বধলা থানার ওসি মোশারফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কায় জামায়াত নেতা মাসুমকে আটক করা হয়েছে।দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার দিন বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।