নারায়ণগঞ্জে ট্রেন থেকে ককটেল উদ্ধার
নারায়ণগঞ্জে ঢাকাগামী ট্রেন থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে শহরের রেলস্টেশনে ট্রেনে নিয়মিত তল্লাশির সময় ঢাকাগামী একটি ট্রেনের শেষ বগির আসনের নিচে লাল স্কচটেপ মোড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
“এ সময় বগিটি যাত্রীবোঝাই ছিল। পরে ককটেল দুটি সরিয়ে নেয়া হয়।”
এদিকে হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শহরের দোকানপাট সকালে খুলেছে। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়ক ও সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
