মোহাম্মদপুর থানার অদূরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুর থানার পাশ দিয়ে যাওয়ার সময় বুধবার রাতে একটি দ্রুতগতির মাইক্রোবাস থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানার পাশ দিয়ে যাওয়ার সময় বুধবার রাতে একটি দ্রুতগতির মাইক্রোবাস থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে এতে কেউ হতাহত হয়নি।
জামায়াতের হরতালের আগের দিন এ ঘটনা ঘটলো।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি গ্রাফিকস আর্ট কলেজ সংলগ্ন র্যাব কার্যালয়ের সামনে দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু জানাতে পারেনি।
তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানালেন ওসি।
