গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুর মৃত্যু
গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা ল্যাবরেটরি হাই স্কুলে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এ দুর্ঘটনায় নিহত বিশাল ভূইয়া ঢাকা ল্যাবরেটারি হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেশির ছাত্র এবং চন্দ্রদিঘলিয়া গ্রামের মুকুল ভূইয়ার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে বিশাল নিহত হয়।
প্রাথমিক সমাপনীতে সে জিপিএ ৫ পেয়েছিল। কয়েকদিন আগে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বলেন ওসি।
