২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের বিচার দাবি সিইউজে’র

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং চট্টগ্রাম প্রেসক্লাবে ভাংচুরের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 11:57 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার সকালে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার আন্দোলনে সারথি হয়ে দেশের প্রগতিশীল সাংবাদিকরা ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। 

‘ইসলাম শান্তির ধর্ম। কিন্তু একাত্তরের মতো ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী একটি মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজে কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে, সাংবাদিকদের ওপর হামলা করেছে।’

সমাবেশ থেকে বক্তারা প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে হামলার নিন্দা জানিয়ে হামলাকারী স্বাধীনতা বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

সিইউজে সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে’র সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, নাজিমুদ্দিন শ্যামল, বর্তমান যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।