ঝিনাইদহে শিশু খুন, বাবা-মা আহত
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাতের অাঁধারে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে দেড় বছরের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা-মা।
নিহত আফ্রিদী হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। মঙ্গলবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর এ হামলা হয়।
হরিণাকুন্ডু থানার ওসি রেজাউল ইসলাম জানান, ইউনুস আলি তার ছেলে ও বউকে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোররাত ৩টার দিকে দুর্বৃত্তরা ইউনুসকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আহত অবস্থায় উঠে তিনি দৌঁড়ে পালান।
এ সময় মা শাহনাজ বেগমও আহত অবস্থায় দৌঁড়ে পালাতে থাকেন। তাকেও কুপিয়ে মারাত্মক আহত করা হয়। তখন শিশু আফ্রিদীকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মা ও ছেলেকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় আফ্রিদী মারা যায়।
মা শাহানাজ বেগম বলেন, “তার স্বামীর বিদেশ যাওয়া নিয়ে ভাসুর ইদ্রিস আলীর সঙ্গে তাদের বিরোধ চলছিল।তার জের ধরে এ হামলা হয়েছে।
