ঢাকার গোয়েন্দা পুলিশের হাতে ফারাবী
শাহবাগ গণজাগরণ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানো ইমামকে ফেইসবুকে হত্যার হুমকিদাতা শাফিউর রহমান ফারাবীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার রাত ৮ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দুই নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি মেসে ভাড়া থাকতেন ফারাবী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্র্থ বর্ষে শিক্ষর্থী ফারাবী হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের কাছে তথ্য আছে।
হাটহাজারী থানার ওসি এ কে এম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্লগার আহমেদ রাজীব হায়দারের মৃত্যু এবং তার জানাজা পড়ানো ইমামকে ফেইসবুকে হত্যার হুমকির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তীতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের পর মেসে অভিযান চালিয়ে তার ব্যবহৃত একটি ল্যাপটপ ও কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।
