২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি খুলছে ২৮ ফেব্রুয়ারি

টানা ৩৮ দিন বন্ধের পর বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) খুলছে। হলগুলো খুলে দেওয়া হবে একদিন আগে বুধবার। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 09:21 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার এক শিশু নিহত হয়। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং ২৮ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, হল সংস্কারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।